প্রশ্ন করুন উত্তর পাবেন দ্বিতীয় ভাগ ( Prashna Korun Uttar Paben Ditya Bhaga -Ditiya Bhaga (Bengali) )
Author: His Divine Grace A.C. Bhaktivedanta Swami Prabhupada
Summary
প্রতি মুহূর্তেই মানুষ কিছু না কিছু জানতে কৌতূহলী হচ্ছে। বাস্তবিক মানুষের জীবন হচ্ছে অনুসন্ধিত্সার জীবন। অনুসন্ধান করতে করতে সে যখন তার অজানা বিষয় জানতে পারে তখন সে সাবধান হয়, প্রীত হয়, আগ্রহান্বিত হয়, আনন্দিত হয়। তবে জড় সংসারে বিশেষ বিশেষ পরিস্থিতির মধ্যে মানুষের অন্তরে বিশেষ বিশেষ ধরনের প্রশ্ন জাগে। দুঃখ-যন্ত্রণার মধ্যে প্রশ্ন একরকম, ভোগ বিলাসের মধ্যে প্রশ্ন অন্যরকম। আবার, কিছু কিছু প্রশ্নের উত্তর একেবারেই না জানলেও কোনও অসুবিধা নেই। যেমন, মাথায় কয়টা চুল ধারণ করে আছি, না জানলেও কোনও অসুবিধা নেই। কিন্তু, দিন দিন নানাবিধ প্রশ্নের পরেও, মননশীল ব্যক্তির হৃদয়ে প্রশ্ন জাগে আমি কোথা থেকে এলাম, কেন জন্মালাম, কেন এই জীবনে আছি, কেন মরবো, কোথায় আমার গতি, কোথায় যেতে হবে, এই সব জ্ঞান অনুসন্ধানকে বলা হয় ব্রহ্ম-জিজ্ঞাসা। বৈদিক ভারতবর্ষে আমাদের মহান মহান পূর্বপুরুষগণ সেই সন্ধান দিয়ে গেছেন গীতা-ভাগবতাদি বিভিন্ন বৈদিক শাস্ত্রে। সেই সব বিষয় যদি আমরা আলোচনা করি, নিত্য শ্রবণ-কীর্তন করি, তা হলে আমাদের হৃদয়ের অনেক কৌতূহল মিটবে, সন্দেহ নিরসন হবে, বিভ্রান্তি বিদূরিত হবে, দুঃখ ঘুচবে। ‘প্রশ্ন করুন উত্তর পাবেন’ গ্রন্থে প্রশ্নোত্তরের মাধ্যমে সেই বিষয়েই আলোচনা করা হয়েছে। যদিও এখানে আধ্যাত্মিক জীবনের পরিপ্রেক্ষিতে পারিবারিক, সামাজিক, ব্যবহারিক, সাংস্কৃতিক আদি প্রায় সমস্ত বিষয়ের উপরই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, কিন্তু শ্রীভগবানের নিত্য দাস রূপে জীবের প্রকৃত নিত্য স্থিতি ও স্বরূপের উপরেই মূলত আলোকপাত করা হয়েছে। কেননা, সেটিই হচ্ছে সমস্ত সমস্যার বা দুঃখ-কষ্টের অন্তিম সমাধান। একবার সেই স্তরে উপনীত হলে চিরন্তন শান্তি, পরম সুখ ও অনাবিল আনন্দ লাভ করা সম্ভব হবে। আর সেটিই হচ্ছে জ্ঞানের পরিপূর্ণতা।
Product Details
- No Of Pages: 902
- Author: His Divine Grace A.C. Bhaktivedanta Swami Prabhupada
- Language: Bengali
- ISBN Code: 978-93-88883-49-8
- Product Size: 21 x 12.5 x 3.8 (cms)
- Weight: 0.792 (Kgs)
Copyright © 1972, 2022, 2026 BHAKTIVEDANTA BOOK TRUST (E 5032). All rights reserved.
All content, books, digital media, website design, and software are owned by Bhaktivedanta Book Trust.