বৈরাগ্য বিদ্যা ( Bairagya Vidya (Bengali) )
Author: His Divine Grace A.C. Bhaktivedanta Swami Prabhupada
Summary
শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্যতম প্রধান পার্ষদ এবং তত্কালীন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ বৈদান্তিক শ্রীল সার্বভৌম ভট্টাচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুর মহিমা কীর্তন করার সময়ে বৈরাগ্য বিদ্যার অন্তর্নিহিত অর্থটি প্রদান করেছেন। সেখানে তিনি বলেছেন যে, আদিপুরুষ শ্রীকৃষ্ণ কলিহত জীবকে কৃপা করার জন্য এই জগতে কৃপাম্বুধির মতো অবতীর্ণ হয়ে শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু স্বরূপে তাঁর নিজ ভক্তিযোগ রূপ বৈরাগ্য বিদ্যা দান করেছিলেন। অর্থাত্, ভগবানকে লাভ করার সর্বোত্কৃষ্ট পন্থা ভক্তিযোগই হচ্ছে প্রকৃতপক্ষে বৈরাগ্য বিদ্যা। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যেমন ভক্তিযোগকে সর্বশ্রেষ্ঠ যোগের পন্থা বলে উল্লেখ করেছেন, তেমনই ভক্তিযোগ অবলম্বনকারী তাঁর ভক্তদেরও শ্রেষ্ঠ যোগী বলে স্বীকৃতি দিয়েছেন। আর তার কারণ হলো এই যে, ভগবদ্ভক্তরা সবকিছু পরিত্যাগ করে সর্বান্তঃকরণে ভগবানের সেবায় নিয়োজিত হন। তবে তাঁরা সেটি মনোধর্মপ্রসূত আবেগের দ্বারা তাড়িত হয়ে করেন না, উপরন্তু ভগবানের মাধুর্যের দ্বারা আকৃষ্ট হয়েই সেটি করেন। আর সেই পরম স্তরে তাঁরা এক অপ্রাকৃত দিব্য আনন্দ লাভ করার ফলে জাগতিক সবকিছুর প্রতিই বীতশ্রদ্ধ হয়ে পড়েন। তাই ভক্তিমার্গে যে যত বেশী উন্নত, জাগতিক বিষয়ে সে ততই নিরাসক্ত ও বৈরাগ্যবান। বৈরাগ্য বিদ্যা গ্রন্থে এই বিশেষ তত্ত্বটিই শ্রীল প্রভুপাদ ৩২টি প্রবন্ধের মাধ্যমে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন।
Product Details
- No Of Pages: 216
- Author: His Divine Grace A.C. Bhaktivedanta Swami Prabhupada
- Language: Bengali
- ISBN Code: 978-93-86956-63-7
- Product Size: 21 x 12.5 x 1 (cms)
- Weight: 0.201 (Kgs)
Copyright © 1972, 2022, 2026 BHAKTIVEDANTA BOOK TRUST (E 5032). All rights reserved.
All content, books, digital media, website design, and software are owned by Bhaktivedanta Book Trust.